ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। শেরপুরের শ্রীবরদী উপজেলায় এ ঘটনা ঘটে।  

নিহত যুবকের নাম আবদুল মতিন (৩০)। সে উপজেলার বালিয়াচণ্ডী গ্রামের মৃত জয়নাল হকের ছেলে। আজ রোববার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, আজ দুপুর ২টার দিকে শ্রীবরদীর বালিয়াচণ্ডী বাজারে উঁচু একটি কাঁঠাল গাছে আর্জেন্টিনার পতাকা টানাতে যান মতিন। পতাকার বাঁশটি কাঁচা থাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মতিন। পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। 

ওসি আরো জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানাকে অবহিত করেনি।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি